শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সারাদেশ

গাজীপুরে মাটির ঘর ধ্বসে বৃদ্ধের মৃত্যু

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মাটির ঘর ধ্বসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ান ও মালেকা বানুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তিনি একাই ওই ঘরে থাকতেন।

প্রতিবেশীরা ধারণা করছেন, রবিবার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে পড়ায় তিনি মাটিচাপা পড়ে মারা যান।

মঙ্গলবার সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, বৃদ্ধ তমিজ উদ্দিনের মরদেহ ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

স্থানীয়রা জানান, ঘরটি পুরনো ও জরাজীর্ণ ছিল। ভারী বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন