রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সারাদেশ

ত্রিশালে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে সড়কে গড়িয়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজগর আলী খানের একমাত্র ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাফি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত বল মহাসড়কে গড়িয়ে যায়। বল আনতে গেলে একটি অটো ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে খেলার মাঠ না থাকায় শিশু-কিশোরেরা প্রতিদিন মহাসড়কের পাশে খেলাধুলা করে। বেপরোয়া যানবাহন চলাচল এবং শিশুদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত মহাসড়কের পাশে সুরক্ষাবলয় ও শিশুদের জন্য আলাদা খেলার মাঠের দাবি জানান।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। রাফির বাবা আজগর আলী খান বলেন, ‘আমার ছেলেকে খেলতে খেলতে হারাতে হবে, এটা কল্পনাও করতে পারিনি। সে ছিল আমাদের দুই ছেলেমেয়ের মধ্যে বড়। ওকে হারিয়ে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘রাফি ছিল ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। এত অল্প বয়সে তাকে হারানো অত্যন্ত কষ্টদায়ক। স্কুলের পক্ষ থেকে আমরা গভীর শোকপ্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের লোকজন কোনো মামলা না করে বিনা ময়নাতদন্তে নিতে চাইলে লাশ হস্তান্তর করা হয়।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন