রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের গলা কেটে হত্যার একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ দখলের উদ্দেশ্যে করুণা রানীকে হত্যা করেছে তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়।

রাত আনুমানিক একটার দিকে শিশুর কান্নাকাটির শব্দে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠে এবং তখন তারা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ছোট ছেলে রথীন্দ ভদ্র জানান, তার বড় ভাই রবিই মাকে হত্যা করে পালিয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি