রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

অপারেশন থিয়েটারে চিৎকার করায় রোগীকে থাপ্পড় মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারী হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওই নারীকে থাপ্পড় দেয়ার এই গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে এলার্জির সমস্যা জন্য একটি ইনজেকশন নিয়েছিলেন তিনি। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যাথার সমস্যা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। পরিক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ইনফেকশন গুরুতর আকার ধারণ করেছে। তাই অপারেশন করতে ভর্তি হন হাসপাতালে।

তবে গেল মঙ্গলবার দালালের চক্করে পরে স্থানীয় একটি বেসরকারী কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে আসেন। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থিসিয়া দেয়ার পর শুরু হয় অপারেশন। কিন্তু প্রচন্ড ব্যাথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোড়ে থাপ্পড় দেন চিকিৎসক। যার ফলে গালে ক্ষত তৈরি হয়।

নির্যাতনের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, রোগী নাড়াচাড়া করার এক পর্যায়ে বিছানা থেকে পড়ে যাওয়ার সময় ধরে উঠানোর সময় ব্যাথা লাগতে পারে। তবে কোনো এনেস্থিসিয়া কাজ করেনি সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।

এ ব্যাপারে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা: মামুনুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি