রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলার এর নিকট হতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।

আটকরা হলো-সাতক্ষীরা জেলার তালা থানার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়– বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।

বিজিবির এই কর্মকর্তা জানান, শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে গোপন এমন সংবাদে বিজিবি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি