রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতে নারী দালালকে অর্থদন্ড

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করার অভিযোগে মৌসুমী আক্তার নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা নগদ অর্থদন্ড করা হয়।

মৌসুমী উপজেলার আড়িয়াকান্দা গ্রামে। তার স্বামীর নাম মো. হায়াতুল্লাহ বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মৌসুমীসহ একটি দালালচক্র দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করে আসছিল। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের স্বস্থ্যসেবা নিশ্চিত করতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যে কোনো অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি