রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে বেশকিছু অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চিকিৎসা প্রতিষ্ঠান সমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় সহিদুল হক বিশ্বাস এর প্রতিষ্ঠান ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে আজগর আলী বিশ্বাস এর প্রতিষ্ঠান সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠান সমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও রিএজেন্ট ব্যবহার না করার এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি