রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশ

ফুলপুরে ব্যবসায়ীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে জুবায়েদ আহমেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে চাপা দিয়ে পিষে নিয়ন্ত্রণ হারিয়ে জুটবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরে মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ আহমেদ মোকামিয়া গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানান, জুবায়েদ আহমেদ নিয়মিত হাঁটাচলা করতেন। সকালে হাঁটার সময় শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়, এতে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ট্রাকটি খানিকটা দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, সকাল ৬টার দিকে জুটবোঝাই শেরপুরগামী একটি ট্রাক পথচারী জুবায়েদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খানিকটা দূর খাদে পড়লে চালক-সহকারী পালিয়ে যান। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হবে। চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি