রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
সারাদেশ

টিকটকে প্রেম! বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নিজস্ব প্রতিনিধি: টিকটকের মাধ্যমে শুরু হওয়া প্রেম শেষ পর্যন্ত গিয়ে গড়াল বিষের বোতল হাতে অনশনে। মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এক তরুণীর বিষের বোতল হাতে অনশনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিকটকের মাধ্যমে শুরু হওয়া এই প্রেমের পরিণতি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে একই ইউনিয়নের আঠালিয়া গ্রামের এক তরুণীর পরিচয় হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তরুণীর অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে আল-আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে রাতযাপন করতেন। একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পরও বিয়ে না করে হঠাৎ আজ ভোরে আল-আমিন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর রাস্তায় ফেলে রেখে মোবাইল নম্বর বন্ধ করে গা-ঢাকা দেন।

এতে ক্ষুব্ধ হয়ে তরুণী সরাসরি আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। হাতে থাকা বিষের বোতল দেখিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“বিয়ে না করলে এখানেই বিষ খেয়ে আত্মহত্যা করব।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন,“ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এই সম্পর্কিত আরো

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার