রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
সারাদেশ

পরিত্যক্ত পীরের দরবার থেকে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী চরজঙ্গলদী এলাকায়। তার বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী।

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লীদের হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তি নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আর ওইসব ঘটনায় থানায় ৪/৫টি মামলা রুজু হয়। এরপর থেকেই ওই দরবারটি জনমানবশূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষমূলে মোকদ্দমাগুলো প্রায় দুমাস আগে নিস্পত্তি হলেও দরবারে ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা।

ওই অবস্থায় রবিবার দুপুরে পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন বহুতল ভবন থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ভবনটির তিনতলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ।

পুলিশের ধারণা, লাশটি অন্তত দুদিন ওই তিনতলায় পড়ে ছিল। যে কারণে লাশে পচন ধরেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নানাভাবে ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে

এই সম্পর্কিত আরো

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার