সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

বাকলিয়ায় এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়ায় সিএমপি পুলিশের বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১টার মধ্যে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে কলোনীর ৭ নম্বর কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। সিএমপি বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অভিযানটি পরিচালনা করেন এসআই মোবারক হোসেন, এসআই মোহাম্মদ আল আমিন সরকার, এসআই কিশোর মজুমদার, এসআই ফরহাদ মহিম, এসআই রেজাউল করিম, এসআই মিজানুর রহমান, এএসআই সুজন কুমার দাস ও এএসআই নাজির হোসেন।

সিএমপি বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার