সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

ত্রিশালে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৭ আগস্ট) সকালে ৮টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে দিকে ময়মনসিংহগামী লেনে উল্টো পথে আসছিল ঢাকাগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কের লিটনের বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে দুই জন নিহত হন ও আহত হন আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার