সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

শাহবাগে পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৩০ এর দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ জমায়েত হয়ে নিজেদের দাবি আর স্লোগানে আটকে দেন সড়ক। এ সময় শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা।

তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

সে সময় শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি যমুনা অভিমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা। এদিকে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ সদস্যরাও নিয়েছেন সতর্ক অবস্থান।

প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-

১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।

২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার