সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

সিরাজগঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী প্রায় ৬ লাখ টাকা সহ নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়।

নিখোঁজ রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, রবিবার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল রুবেলের। কিন্তু রাত হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সহকর্মীরা রাত সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময়ে রুবেলের কাছে নগদ প্রায় ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল।

স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি বাগান থেকে মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।

ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলের। তবে এখনো তার কোনো সন্ধান মেলেনি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, বিকাশ কর্মী নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট থানায় রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার