সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর এলাকায় অভিযান চালানো হয়। পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়ি থেকে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের, ২৪ ইঞ্চি লম্বা ও ১২ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহিন আলম (৩০), পিতা মো. আলমাছ আলী, গ্রাম নওগাঁ (মধ্যপাড়া) এবং মো. আমিরুল ইসলাম (৪৫), পিতা মৃত শফিজ উদ্দিন, গ্রাম শ্রীকৃষ্ণপুর (উত্তরপূর্ব পাড়া), উভয়েই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তিটি বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার