সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

সিরাজগঞ্জে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৪০ জন নারীকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। তার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার প্রবীণ ব্যক্তি আজাহার আলী মণ্ডল, ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ্য, সমাজসেবক হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণসহ ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার