সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

পরীক্ষার হলে শিক্ষার্থীর মৃত্যু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগষ্ট ) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা।

এ সময় তার মুখ দিয়ে ফেনা জাতীয় গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার মো. শহিদুল ইসলামের কন্যা। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার