সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

এর আগে ১৭ আগস্ট থেকে কৃষক আব্দুল খালেক নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শনিবার বিকালে বাড়ি থেকে নামাজ পড়তে বের হয় কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে রবিবার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোন সন্ধান মেলেনি। ২০ আগস্ট বাড়ির পার্শ্ববর্তী একটি ধানখেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশটি খালেকের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। একইসাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার