সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

নড়াইলে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ন (২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি পথিমধ্যে মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরোহী অপু বিশ্বাস। এদিকে সাকিবসহ আহত আরো দু’জনের অবস্থাও আশংকাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার