সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামের একজন অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভালুকার সিডস্টোর এতিমখানা মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি অটোরিকশা ও প্রাইভেটকার ইউ-টার্ন নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে সামনে থাকা অটোরিকশার ওপর। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির ট্রাক দূর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আমছার আলী।পরে আহত চারজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতের মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার