সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হোয়াইট হল গেস্ট হাউজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

শহর অফিস সম্পাদক তানবীর সিয়ামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা, সেটা তুলে ধরতে, এই দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া হয়েছে ছাত্রশিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবির ওয়েলকাম, কিন্তু সবাই ছাত্রশিবির করবে এইটা আমরা মনে করি না।

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়। মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ার বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয় বাংলাদেশে আমি ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার