সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

যমুনা সেতু অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গমুখী সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ায় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

অবরোধের ফলে কয়েক মিনিটের মধ্যে উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়ে। এতে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থী জাকারিয়া জিহাদ জানান, “আজ রেল ও সড়ক উভয় পথে অবরোধের কর্মসূচি ছিল। তবে গতকাল উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করায় সিডিউল বিপর্যয় ঘটেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রেলপথ থেকে সরে এলেও সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।”

প্রতিষ্ঠার নয় বছর পেরোলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এর আগে গত ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সরকারের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত হলেও ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার টানা ১৯ দিন ধরে এ আন্দোলন চলছে।’

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার