সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর

সিরাজগঞ্জ প্রতিনিধি: বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। উদ্বোধনী খেলায় ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ মুখোমুখি হবে সদর পৌরসভা একাদশের। ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।

রবিবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় টুর্নামেন্টের বাইলজ চূড়ান্ত ও লটারির মাধ্যমে খেলার ফিকশ্চার নির্ধারণ করা হয়। এ বছর প্রতিযোগিতায় দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো—সিরাজগঞ্জ সদর উপজেলা, সদর পৌরসভা, কাজিপুর উপজেলা, কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা এবং বেলকুচি উপজেলা পরিষদ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্ব-উপজেলার এবং ৪ জন বহিরাগত খেলোয়াড় থাকতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ ৯টি উপজেলার ইউএনওবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, প্রাক্তন ফুটবলার মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ফ্রুট, স্ট্যালিন, খোকন এবং জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. রেজাউল ইসলাম।

দীর্ঘদিন পর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবল আয়োজনকে ঘিরে জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার