বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : - সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যালেন টুয়েন্টিফোরের আমেনা বিলকিস ময়না, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইমরান হোসেন (ইমু), সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন ও বাসসের মো. আসাদুজ্জামান, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেসিত হবে। এ জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিয়ে হবে।

বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক হত্যার বিচার পাননি উল্লেখ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা হত্যা নির্যাতন নিপীড়ন চলছেই।

গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে বিষয়টি প্রকাশ পেলেও পুলিশ নির্বিকার। সম্প্রতি কলোরোয়া রিপোর্টাস ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলা করা হয়। সেখানেও পুলিশ নির্বিকার।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা নির্যাতন নিপীড়নের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’