সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

তীব্র স্রোতে পাটুরিয়ায় একটি জেটি ধসে পড়েছে, আরও একটি ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে একটি জেটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাশাপাশি, ঘাটের আরেকটি জেটিও চরম ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে, প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীকে বড় ধরনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন পদ্মা নদী পার হয়। তবে প্রতিবছর বর্ষাকালে এমন সমস্যা দেখা দিলেও, আগেভাগে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, নদীর তীব্র স্রোতে জেটির খুঁটির নিচের মাটি সরে গেছে, যার ফলে একটি জেটি ধসে পড়েছে এবং অপরটির অবস্থাও আশঙ্কাজনক। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

বিআইডব্লিউটিএ-এর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ জানান, বিষয়টি জানার পরপরই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে এবং বিকল্প হিসেবে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে লঞ্চঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।

তিনি আরও বলেন, “বর্তমানে বর্ষা মৌসুম চলমান থাকায় ক্ষতিগ্রস্ত জেটিগুলোর তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। আপাতত সেগুলো সরিয়ে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে পরিবেশ উপযোগী হলে স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হবে।”

এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত