সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসী একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), ভাবি লাবনী (৩০), ভাতিজী রেশমী (৮) ও লামিয়া (৯) ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা (২৪) এবং বৃদ্ধ নানী (৮০)। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক প্রবাসী পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ৭ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ গুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত