সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

লক্ষীদাঁড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) এর ছররা গুলিতে শেখ আলমগীর হোসেন আলম নামের এক ঘের ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (৪ আগষ্ট) ভোর সাড়ে চারটার দিকে ভোমরা স্থলবন্দর এলাকার লক্ষীদাড়ি সীমান্তের এক নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, বাড়ির নিকটবর্তী সীমান্তবর্তী কুমড়োর খালের পাশে শূন্যরেখা বরাবর তার একটি মাছের ঘের রয়েছে।

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি ওই ঘের নেট দিয়ে ঘিরতে যান।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমন্ডল, ডান চোখসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালেল জরুরী বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরী বিভাগে আনা হয়। তার মুখমণ্ডল, মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগার চিহ্ন রয়েছে।বিশেষ করে ডান চোখের অবস্থা খুবই খারাপ। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয় সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত