সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

রোববার (৩ আগস্ট) রাতে যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা যমুনা নদীতে একটি নৌকায় গরু পরিবহন করতে দেখে সন্দেহ প্রকাশ করেন। নৌকাটি পাঁচঠাকুরী এলাকায় তীরে ভিড়লে স্থানীয়রা সেটিকে ঘিরে ফেলেন। পরে নৌকায় থাকা দুই ব্যক্তির কাছে গরুর বৈধ কাগজপত্র না থাকায় এবং কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেওয়ায় তাদের ওপর সন্দেহ বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি দুজন বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি করে নদীপথে পালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত