সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

চুয়াডাঙ্গায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদীর পানিতে ডুবে রিমন হোসেন (৭) ও জুবায়েদ হোসেন (৭) নামের দুই শিশু পুত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামের নিকট ভৈরব নদীতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত রিমন হোসেন মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার সজীব হোসেনের ছেলে ও জুবায়েদ হোসেন একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে। নিহত দুই শিশু স্থানীয় কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল শেষ করে রিমন, জুবাইদ ও রাব্বি তিন বন্ধু ভৈরব নদীর পাড়ে গোসল করতে যায়। নদীতে পাটজাগের ওপর উঠে তারা খেলা করছিলো। খেলা করার এক পর্যায়ে রিমন পানিতে পড়ে ডুবে যায়। রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে রিমন ও জুবায়েদের পিতামাতাকে খবর দেয়। তাদের পরিবারের লোকজন সহ স্থানীয়রা নদীর পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, মুক্তারপুর গ্রামে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত