সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সারাদেশ

সিংগাইরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড: ৬০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নিলিমা ব্যাগ মিলস লিমিটেডের প্লাস্টিক ব্যাগ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ কোটি টাকার মালামালের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ কারখানার ভেতরে মাত্র ৫ থেকে ৬ জন শ্রমিক কাজ শুরু করছিলেন। হঠাৎ আইপিএস রুম থেকে আগুন এবং ধোঁয়া বের হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিক দ্রুত ছাদ দিয়ে বের হয়ে বাকিদের নিরাপদে বের হতে সাহায্য করেন। এরপরই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কালো ধোঁয়া আকাশে উঠে। নিয়মিত টহলরত সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদস্যরা দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা এবং মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Imported from WordPress: image-1.png

ফ্যাক্টরির মালিক মোঃ আনিছুর রহমান জানান, এই মিলটি প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজকেই উৎপাদন শুরু হয়েছিল। সকালে ৫ জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। তিনি আরো জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে জানিয়ে ঘটনাস্থলে আসি। আগুনে আমার প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং কোনো প্রাণহানি ঘটেনি।

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর জানান, তারা নিয়মিত টহলে ছিলেন এবং আগুনের ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরও জানান, কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসকে সাহায্য করেন এবং ৫ জন শ্রমিককে নিরাপদে বের করে আনেন। আগুনের কারণ হিসেবে তারা আইপিএস শর্টসার্কিটকেই দায়ী করছেন।

এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজমসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত