সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
সারাদেশ

বড়লেখা সীমান্তে একদিনে ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে গত শুক্রবার ও আজ শনিবার দু’ফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

শনিবার (২৬ জুলাই) ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো: মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো: সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো: মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো: রুহুল আমিন (২২)।

অন্যদিকে শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি’র সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার ২৫শে জুলাই আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার ২৬শে জুলাই আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ২৫ জুলাই ৫ জন ও ২৬ জুলাই ১১ জনতে জিডি মূলে থানায় সোপর্দ করেন। পরে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন