সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবক আব্দুর রহমান বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।

মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন বলেন, সোমবার (২১ জুলাই) তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০ জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অভিযুক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোরসহ তোর বাবাকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে মঙ্গলবার রাতে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন।

পুলিশ বুধবার বিকালে মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

পুলিশ জানায়, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে ধরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার