সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে মুখ চেপে ধরে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাবের একটি দল। গ্রেফতার সোহেল রানা একই এলাকার বাসিন্দা।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সোহেল রানা তার প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা।

সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার