সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

বিমান বিধ্বস্তে নিভে গেলো সায়মার ডাক্তার হবার স্বপ্ন

গাজীপুর প্রতিনিধি: রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছে মা রিনা বেগম৷

নিহত শিশু শিক্ষার্থী হলো-গাজীপুরের সিটি কর্পোরেশনের বিপ্রবর্থা গ্রামের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)।
তার একমাত্র বড়ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পাশ করেছে।

নিহত সায়মার করব খোঁড়া হয়েছে বাড়ির আঙিনাতেই। সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে মরদেহ রাখা হয়েছে বাড়ির উঠোনে। বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। বাবা দূর কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে। শোকে কাতর মায়ের পাশে গ্রামের মহিলারা বসে রয়েছে। সবার চোখের চোখের পানিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছে।

নিহতের বাবা শাহ আলম জানান, আমার বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা অনেক খোজাখুজি করেও পাইনি। রাত ৮ টার পর জানতে পারি সিএমএসে মরদেহ রয়েছে। পরে আমার সন্তান গিয়ে লাশ নিয়ে এসেছে। গতরাতেও মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কতবার চুমো দিয়েছে রাতে তার হিসাব নেই। এরপর আর মায়ের সঙ্গে কথা হয়নি। আমার মা আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না। এই কষ্ট কিভাবে সইবো।

সায়মার মা রিনা বেগম বলেন, ছোট্ট সায়েমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। কিন্তু এক বিভীষিকাময় দূর্ঘটনায় থেমে গেলো সেই স্বপ্নপথ। প্রতিদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম৷ গতকাল আমার এক ভাই স্কুলে নিয়ে যায়৷ পরে ফেসবুকে জানতে পারি স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে। আমার মা স্কুলে যাওয়ার আগে বলে গেলো, মা স্কুলে গেলাম টা টা। এরপর আর মার সঙ্গে কথা হয়নি।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার