সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ৮ গরু জব্দ, পালালো চোরাকারবারিরা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চলাকালে ভারতীয় আটটি গরু জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে যায়।

রোববার (২০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি জানায়, গতকাল শনিবার গভীর রাতে চোরাকারবারিরা অভিনব পন্থায় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে কিছু গরু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন খবর পেয়ে তেলিখালী বিওপির একটি দল অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। বিজিবি সেখানে অভিযান চালিয়ে আটটি গরু জব্দ করে। এসব গরুর দাম ৫ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রস্তুত আছে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার