মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

বগুড়ায় ডাকাতির উদ্দেশ্যে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তারা বাড়ি থেকে ৬ লাখ টাকা ও গয়না লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা বিভাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার বেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিম (৩৪), লক্ষ্মীমণ্ডপ গ্রামের আব্দুল মান্নান (৫০) ও আদমদীঘির বাসিকোড়া গ্রামের রফিকুল ইসলাম (৪১)। পুলিশ জানায়, হাকিম ডাকাত দলের সরদার, তাঁর বিরুদ্ধে সাতটি ডাকাতি মামলা আছে।

জানা গেছে, ৮ জুলাই গভীর রাতে লক্ষ্মীমণ্ডপ গ্রামের বাড়িতে প্রবেশ করে ডাকাতেরা। প্রথমে আফতাব উদ্দিন (৬৫) নামের বৃদ্ধকে ঘর থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে পাশের ঘরে ঢুকে তাঁর পুত্রবধূ রিভা খাতুনকে (২৭) একই কায়দায় খুন করা হয়। এ সময় ঘরে থাকা শিশু রুকাইয়া তাসনিম মালিহা (৫) অলৌকিকভাবে বেঁচে যায়। ডাকাতেরা তাকে চোখ বন্ধ করে রাখার হুমকি দেয়। এরপর ঘর থেকে স্বর্ণালংকার, দুটি মোবাইল ও ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, আফতাব উদ্দিনের পুরোনো কর্মচারী আব্দুল মান্নান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি আগে আফতাবের সেচপাম্পে কাজ করতেন। অসামাজিক কাজের কারণে তাঁকে বাদ দেওয়া হলে ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ও ডাকাতির ছক আঁটেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাকিম ও মান্নানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কুড়িগ্রামের চর জামাল গ্রামে অভিযান চালিয়ে রফিকুলকে ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সোনার দুল, চুড়ি, আংটি, দুটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার