মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের লাশ উদ্ধার


বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর সোমবার (১৫ জুলাই, ২০২৫) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু মোঃ ফাইম বাবু (৩) উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মোঃ সোহেল রানার ছেলে।

জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পা পিছলে ড্রেনের পাইপে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে হঠাৎ পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাজশাহী থেকে ডাকা হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু ফাইমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার