মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

কৃষ্ণচূড়া আর সোনালু ফুলে সাজবে কুয়াকাটার সড়ক, ৬ হাজার বৃক্ষ রোপনের কাজ শুরু

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে ৬ হাজার কৃষ্ণচূড়া , সোনালু, এবং অর্জুন গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন, বিডি ক্লিন, রিও সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এবং বনবিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে রোববার (১৩ জুলাই) সকাল ১০ টায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্রাক প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন,বন বিভাগ বিড কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম, রিও পরিচালক সাইদুর রহমান,বিডিক্লিন সমন্বয় আসাদুজ্জামান মিরাজ, ফটোগ্রাফার পরিচালক রাসেল শেখ, কুয়াকাটা সোনার বাংলা নার্সারী পরিচালক মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় গন্যমান্যরা।

প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এমন গাছগুলো দিয়ে কুয়াকাটা সাজবে এমন স্বপ্ন ছিলো আমাদের । আজ পূ্র্নতা পেয়েছে আমরা ভীষন খুশি। আগামী কয়েক বছর পরে লাল আর সোনালীতে কুয়াকাটা সেই অপেক্ষায় কুয়াকাটাবাসী।

আয়োজকরা জানান, আগামী ৪ বছর পরে এই বেরিবাঁধের সৌন্দর্য দেখতে পর্যটকটরা কুয়াকাটা আসবে। কুয়াকাটার অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান হবে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য। তাই এগুলো রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার