মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
সারাদেশ

শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় শিক্ষার্থী আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই)বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। সে গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিষয়টি তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। সেখান থেকে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া খুব মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার