মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
সারাদেশ

ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে ঘাতক সাখাওয়াত হোসেন সাগর একই এলাকার সুরুজ আলী ছেলে। তারা একে অপরের বন্ধু ছিল। তবে সম্প্রতি পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আকরাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘাতক সাখাওয়াত হোসেন সাগর তার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর ছুরিকাঘাতে আরিফকে আহত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আরিফের আবার বাগবিতণ্ডা হয়। এর একপর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।

স্থানীয়রা জানায়, সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। তিনি তিনটি হত্যা মামলা আসামি। খুনিকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয়রা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, তার (সাখাওয়াত হোসেন সাগর) বিরুদ্ধে হত্যা মামলা আছে কি না, যাচাই করতে হবে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন