মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান
সারাদেশ

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবকের মৃত্যু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরহাদ আহম্মেদ রনি (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯ ঘটিকার সময় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়া কলারামপুর সিটির কেলাং শহরে কানেক্টেশনের কাজ করতো।

নিহত রনি আহম্মেদ উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নধীন ৮ নং বাগুড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ছোট বোন, স্ত্রী ও এক চার বছরের কন্যা সন্তান রেখে গেছেন। রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পিতা মাহামুদ আলী জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় যান তার একমাত্র ছেলে রনি। রনি সেখানে কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে সিমেন্টের কংক্রিট (মালাই ভাষা) লংকান এর সাথে ধাক্কা খেয়ে রনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহকর্মী কুদ্দুস আলী মোবাইল ফোনে তার পরিবারকে মৃত্যুর খবরটি জানায়।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।#

এই সম্পর্কিত আরো

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান