বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান
সারাদেশ

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মন‌সিং‌হ নগরীতে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে মজনু মিয়া (৩২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কিশোরগঞ্জ মহাসড়কে পু‌লিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের প‌রিবার সূত্রে জানাযায়, মজনু মিয়া প‌রিবারের অন‌্যদের সঙ্গে নগরীর জেল‌ রোড তালতলা এলাকায় বসবাস করতেন।

সেখানে থেকেই তি‌নি রিকশা চা‌লিয়ে জী‌বিকা নির্বাহ করতেন। প্রতি‌দিনের মতো তি‌নি বুধবার দুপুরে রিকশা নিয়ে বের হন। পরে সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে তি‌নি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তাদের সঙ্গে ধস্তাধ‌স্তি‌র এক পর্যায়ে গলায় ও পেটে উপর্যুপরি ছু‌রিকাঘা‌ত করে। এতে সঙ্গে সঙ্গেই মজনু মিয়া মা‌টিতে লু‌টিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন‌্য ময়মন‌সিংহ মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। লাশ ময়নাতদন্তের জ‌ন্য ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন:

পাখির বাসা থেকে বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

নারায়ণগঞ্জে লেডী অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক

এই সম্পর্কিত আরো

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান