বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নরসিংদীতে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী। অভিযুক্ত হামলাকারী শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন। এসময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর জখম করে। পরে স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম একজন মাদকাসক্ত ও বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত