বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে পারাপারের সময় হঠাৎ স্রোতের টানে খেয়া নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাপলা আক্তার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে দত্তের বাজার বিরই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ আরিফ ও জোবায়ের একই গ্রামের হাবিব মিয়া ও মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দত্তের বাজার পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ওপাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকুন্দিয়া ও গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশু উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। কিশোরগঞ্জ নৌপুলিশের ডুবুরি দলের প্রধান আমিনুর রহমান জানান, ঘটনার পর খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নৌকাডুবির কয়েক কিলোমিটার এলাকায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, `খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনায় সহযোগিতা করি। দুই শিশু উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’ নৌকাডুবির কথা শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন:

ময়মনসিংহে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

বেনাপোলে নিখোঁজের ১২ দিন পরেও খোঁজ মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত