বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর এম এম কলেজের পাশ্বে সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভীড় করে ছিল ভবনটি ঘিরে। এছাড়া পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।

জানা গেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্চিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫) কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার কার্নিশ ভেঙে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের ঘটনা নিশ্চিত করেন।

যশোর জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ জানিয়েছেন বিল্ডিং খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। এছাড়া স্কুল কলেজপড়ুয়ারা, পথচারিরা ছিল আতংকে। আর আজ সকালে ঘটে গেল এই চরম দুর্ঘটনা। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া দরকার।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত