বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

বেনাপোলে নিখোঁজের ১২ দিন পরেও খোঁজ মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মো. তামিম (১৪) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম বেনাপোলের কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর যাবত লেখাপড়া করে আসছে। গত ১৯ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদ্রাসার আর ফিরে আসেনি। আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলে কিছু দিন যাবত উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অন্য কোথাও চলে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত