বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

সাতক্ষীরায় নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরপ কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

রোববার (২৯ জুন) বেলা পৌনে দশটার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।

মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেচানো নেটের সাথে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী প্রতাপনগর আবাসনের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন জানান, খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য বেলা পৌনে দশটার দিকে তিনি কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি বেড়িবাঁধে উপর ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সাথে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত