শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, এখনই বন্যার আশঙ্কা নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজীপুরে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে ৪৪ সেন্টিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্রে জানা গেছে, কাজীপুর পানি পরিমাপক স্টেশনে নদীর পানি রেকর্ড করা হয়েছে ১২.৬৮ মিটার (এসওবি), যা বিপদসীমা ১৪.৮০ মিটার থেকে ২.১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে পানি সমতল ১০.৯১ মিটার, বিপদসীমার চেয়ে ১.৯৯ মিটার কম।

পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “উত্তরাঞ্চল থেকে পানি নেমে আসার কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে এখনো কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বন্যার আশঙ্কাও নেই।”

তিনি আরও জানান, পানি বাড়ার প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সে পরিস্থিতি মোকাবেলায় পাউবো ও স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

এদিকে নদীর পানি বাড়ায় কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন নদীপাড়ের কৃষক ও বাসিন্দারা। তবে এখনো কোথাও বসতবাড়ি বা আবাদি জমি প্লাবিত হয়নি।

পাউবো জানিয়েছে, আগামী দুই-তিনদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজনে বিশেষ সতর্কতা জারি করা হবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত