শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

গাংনী সীমান্তে নারী-শিশুসহ পুশব্যাক হওয়া ৮ জন আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশুসহ পুশব্যাক হওয়া ৮ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিএসএফ সদস্যরা পুশ‌ইন করলে রংমহল ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার দিগলকান্তি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা পুশ‌ইন করলে রংমহল বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হবে।

পুশ‌ইন হওয়া আটককৃতরা হলেন-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইসাহাকে ছেলে আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেল শহরের বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনার দেবপা সরকারের স্ত্রী বাক প্রতিবন্ধী নাসিমা খাতুন (২৪) তার ছেলে আব্দুর রহিম (৪) ও রোহান (৩) এবং দৌলতপুর এলাকার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও ময়মনসিংহ জেলার গাফরগাঁও উপজেলার মুখী গ্রামের ধন মিয়ার ছেলে টিটু মিয়া (৪২)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান, সীমান্তে গ্রেফতার হওয়া ব্যাক্তিদের নামে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত দেড় মাসে নারী শিশু সহ ৭৯ জনকে পুশ ব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। তাদের অনেকেই মেহেরপুর জেলা কারাগারে রয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত