বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
advertisement
সারাদেশ

বেনাপোলের পল্লীতে জমিসংক্রান্ত বিরোধে নিহত ১, গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দা’র কোপে মিজানুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টথানার রাজাপুর গ্রামের আব্দুল বাহারের ছেলে। গ্রেফতারকৃত সাইফুল (৫০) একই থানার খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন কৃষক মিজানুর রহমান।মিজানুরের বর্গা চাষকৃত জমির পাশেই আসামি সাইফুলের জমি। ওই জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মিজানুর রহমানকে স্থানীয় লোকজন প্রথমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই তার মৃত্যু হয়।

পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ